আটকদের মধ্যে সংগঠনটির অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিব রয়েছেন।
সোমবার রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে সহযোগী দুই সদস্যের নাম জানা যায়নি।
.png)
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন জঙ্গি সংগঠনের অর্থ শাখার প্রধান ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।