ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তিন ছিনতাইকারী আটক, চাকু-মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ২ জুন ২০২৩
তিন ছিনতাইকারী আটক, চাকু-মোবাইল ফোন জব্দ
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। আটকের সময় তাদের থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও  মো. জাহিদ (২৫)।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

তিনি আরো জানান, আসামি কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুইটি ছিনতাই, একটি মাদক মামলা এবং আসামি শান্তের বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!