মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মগবাজার বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার এসআই মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে মগবাজার বাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় পরে ছিলেন ঐ ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
.png)
এস আই আরো জানান, তার পড়নে নীল শার্ট ও ময়লাযুক্ত চেক লুঙ্গি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।