ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সকালে ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৮, ১৭ মে ২০২৩
রাজধানীতে সকালে ঝুম বৃষ্টি
ফাইল ফটো

সাত সকালেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আগামী কিছুদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Advertisement

এতে আরো বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!