ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গত দেড় মাসে ৪ অটোরিকশাচালককে খুন করে তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ৯ মে ২০২৩
গত দেড় মাসে ৪ অটোরিকশাচালককে খুন করে তারা
গ্রেফতার অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৬ সদস্য। ছবি: সংগৃহীত

রাজধানীতে গত দেড় মাসের ব্যবধানে চার ব্যাটারিচালিত অটোরিকশাচালককে খুন করা হয়। কদমতলীর অটোরিকশাচালক সিজার হত্যা মামলার রহস্য উদঘাটন করতে গিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ছয় এই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার যাত্রী হয়ে সিজারের ব্যাটারিচালত অটোরিকশায় ওঠে ছিনতাইকারীরা। বেশি ভাড়া দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে তাদের আসল চেহারা প্রকাশ পায়। প্রথমে সিজারকে ভয়ভীতি দেখিয়ে রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কিন্তু তাতে ব্যর্থ হলে খুন করা হয় তাকে। এভাবে গত দেড় মাসে রাজধানীতে ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন চারজন অটোরিকশা চালক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, গ্রেফতার ছিনতাইকারীরা পুরো ঘটনাটি স্বীকার করেছে। এর আগেও একাধিক ঘটনা তারা ঘটিয়েছে বলেও স্বীকার করেছে।

Advertisement

তিনি জানান, ডিবি পুলিশ তাদের মোবাইল উদ্ধারের পর হুমায়ুন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরপর বায়েজীদ, রাসেল, সেলিমসহ বাকীদের গ্রেফতার করা হয়। একজন আসামি পলাতক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!