ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯, ৮ মে ২০২৩
রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার ভোরে গেন্ডারিয়ার কাওয়াটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

Advertisement

গেন্ডারিয়া থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!