ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ৩০ এপ্রিল ২০২৩
রাজধানীতে মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ আটক ৫
আটক মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।

শনিবার রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন মূলহোতা আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন শিপন (১৭), মাহাফুজ (১৬) ও সোহান (১৯)।

Advertisement

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!