ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ই-হোল্ডিংয়ের ত্রুটি-গাফিলতি চিহ্নিত করে পদক্ষেপ নেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫১, ২৯ এপ্রিল ২০২৩
ই-হোল্ডিংয়ের ত্রুটি-গাফিলতি চিহ্নিত করে পদক্ষেপ নেবে ডিএনসিসি
ফাইল ফটো

ই-হোল্ডিংয়ের ত্রুটি-গাফিলতি চিহ্নিত করে পদক্ষেপ নিতে চার সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ কমিটিকে তদন্ত করে সমস্যা চিহ্নিত করে মতামতসহ প্রতিবেদন দিতে হবে।

ডিএনসিসি সূত্রে শনিবার এ তথ্য জানা গেছে। এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ কমিটি গঠন করে প্রয়োজনীয় কার্য সম্পাদনের নির্দেশ দেন।

জানা গেছে, চার সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন— সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, এবং ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

Advertisement

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ই-হোল্ডিংয়ের হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া টাকা অনলাইনে প্রদর্শন না করে শুধু হাল সনের হোল্ডিং ট্যাক্স প্রদর্শন করার কারণ কী তা বের করতে বলা হয়েছে। পাশাপাশি ত্রুটি বা গাফিলতি কার এবং সিস্টেম হতে এ ধরনের আরো কার্যক্রম হচ্ছে কি না তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়গুলো তদন্ত করে সমস্যা চিহ্নিতের মাধ্যমে এই বিষয়ে মতামতসহ প্রতিবেদন প্রেরণ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!