ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২, ২১ এপ্রিল ২০২৩
ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ফটো

দেশের তিন বিভাগে বৃষ্টি হয়েছে। শুক্রবার ঢাকায় হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও দমকা বাতাস আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও মেঘ বেড়ে যাওয়ায় তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। শুক্রবার থেকে তাপমাত্রা আরও কমে শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি নামতে পারে।

শনিবার সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। ফলে ২ এপ্রিল থেকে যে দাবদাহ বইছিল, তা চলে যেতে পারে। তবে শুক্রবার খুলনা, বরিশাল, ঢাকাসহ দেশের অর্ধেকের বেশি স্থানে দাবদাহ থাকতে পারে।

Advertisement

এদিকে সিলেটে বুধবার মৃদু কালবৈশাখী হয়েছে, বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। সিলেটে বৃষ্টির সঙ্গে শিলা পড়েছে। রাত সাড়ে ৯টায় ঝোড়ো বাতাস শুরু হয়েছে। নেত্রকোনায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের হিসাবে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে এদিন তীব্র দাবদাহ বয়ে গেছে। আর দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে গেছে। শুক্রবারও মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!