ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানবন্দর-উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ১৯ এপ্রিল ২০২৩
বিমানবন্দর-উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু
ছবি: সংগৃহীত

ঈদে সড়কে ভোগান্তি কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) প্রকল্পের বিমানবন্দর থেকে উত্তরা অংশের একটি ফ্লাইওভার চালু করেছে।

বুধবার বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে ৬৮৩ মিটার উড়ালসড়ক খুলে দেওয়ায় ঢাকা থেকে গাজীপুরের কলেজগেট পর্যন্ত যানবাহন বের হওয়ার পথ আরো সহজ হলো। ক্রমান্বয়ে অন্য অংশও খুলে দেওয়া হবে।
 
এর আগে, গত নভেম্বরে টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ফ্লাইওভার
লিংক সফলভাবে কপি হয়েছে!