ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মঙ্গলবার রাজধানীর যা যা বন্ধ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪, ১৮ এপ্রিল ২০২৩
মঙ্গলবার রাজধানীর  যা যা বন্ধ
ফাইল ফটো

দেশজুড়ে পবিত্র মাহে রমজান চলছে। রমাজন শেষে আর কিছুদিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রাজধানীতে নির্দিষ্ট দিনে বিশেষ প্রয়োজনে দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়।

তবে ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার রাজধানীর সব মার্কেট খোলা থাকবে। মঙ্গলবার সাধারণত রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে তা নিচে উল্লেখ করা হলো—

 বন্ধ থাকে যেসব মার্কেট—

Advertisement

মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।  

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে—

হাতিরপুল, কাঁঠালবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়ের বাজার, পিলখানা, লালমাটিয়া।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দোকান-পাট
লিংক সফলভাবে কপি হয়েছে!