ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বাড্ডায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩১, ২৬ মার্চ ২০২৩
বাড্ডায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা থানার বড় টেক এলাকায় মনোয়ারা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার স্বামী শরীফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মনোয়ারাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ারা আক্তারের স্বামী শরীফুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে বাইরে খেলনা কিনতে যাই। বাসায় ফিরে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে মনোয়ারা। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি বলেন, আজ আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তবে মাঝে মধ্যে সে আমাকে সন্দেহ করতো টাকা পয়সা কোথাও নষ্ট করি কি না।

শরীফুল জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। তিনি একটি কোম্পানির ইলেকট্রিক মালামাল সাপ্লাইয়ের কাজ করেন। তাদের এক বছর বয়সী একটি মেয়ে ও ৮ মাস বয়সী একটি ছেলে রয়েছে। 

নিহত মনোয়ারার বাড়ি নোয়াখালী সদর থানার মধ্যম চারিপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!