ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নামাজ শেষে রেললাইনে হাঁটছিলেন কলেজছাত্র, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হলো দেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ২৬ মার্চ ২০২৩
নামাজ শেষে রেললাইনে হাঁটছিলেন কলেজছাত্র, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হলো দেহ
ফাইল ফটো

ফজরের নামাজ শেষে রেললাইন ধরে হাঁটছিলেন আহমেদ সানি হানিফ নামের এক কলেজছাত্র। অসাবধান হওয়ায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হলো তার দেহ। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা। 

তিনি বলেন, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ঐ কলেজছাত্র। সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement

নিহত সানি ময়মনসিংহ জেলার পাগলা থানার বিড়ই গ্রামের আবুল বাশারের ছেলে। বর্তমানে তারা আজমপুর পূর্ব মোল্লার টেকে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

মৃতের বাবা আবুল বাশার জানান, তার একমাত্র সন্তান আহমেদ সানি হানিফ। সে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল। সকালে ফজরের নামাজ শেষে সে আজমপুর রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!