মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ঐ ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
.png)
তিনি বলেন, সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য সাদ্দামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।