শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাজধানী ক্লিনিকের সামনের সড়কে কোনো যানবাহনের চাপায় ঐ ব্যক্তি নিহত হয়েছেন।
.png)
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।