ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘বিস্ফোরণে ১ সেকেন্ডেই সব নিস্তব্ধ’

নিজস্ব প্রতিবেদেক
প্রকাশিত: ২১:৩৪, ৭ মার্চ ২০২৩
‘বিস্ফোরণে ১ সেকেন্ডেই সব নিস্তব্ধ’
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গুলিস্তানের সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এ ঘটনায় শতাধিকের বেশি আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের ভয়াবহ ঐ বিস্ফরণের বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষ্যদর্শী। তিনি বলেন, ‘আমি জানালা দিয়ে তাকিয়ে ছিলাম, বিস্ফোরণে ১ সেকেন্ডেই সব নিস্তব্ধ হয়ে যায়।

ঐ ঘটনার বিল্ডিংয়ে থাকা অপর একজন ব্যক্তি বলেন, বিস্ফোরণ ঘটা ঐ ভবন ভাড়া দেওয়া। আন্ডারগ্রাউন্ড মিলে সাতটি দোকান, দোতালায় দুটি এবং চারতলা থেকে আবাসিক (ফ্যামিলি) ভাড়া দেওয়া ছিল। দোকানগুলো শোরুম টাইপের ছিল।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনার সময় আমি জানালা দিয়ে তাকিয়ে ছিলাম। ঘটনার পর পরই রাস্তায় যা ছিল- এক সেকেন্ডর মধ্যে সব নিস্তব্ধ হয়ে যায়।

জানা গেছে, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নিয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয়রাও সহায়তা করছেন।

এ ঘটনায় হতাহতদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!