মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হতাহতদের রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ নানাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
.png)
ফায়ার সার্ভিস আরো জানায়, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোরে ব্রাক ব্যাংকের অফিস রয়েছে।
জানা গেছে, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নিয়েছে। পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্থানীয়রাও সহায়তা করছেন।
এ ঘটনায় হতাহতদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও।