ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনলাইনে অর্ডার, ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পালায় মাহাফুজুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ৩ মার্চ ২০২৩
অনলাইনে অর্ডার, ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পালায় মাহাফুজুল
গ্রেফতার মো. মাহাফুজুল হক প্রভাত। ছবি: সংগৃহীত

ভুয়া নাম, ঠিকানা ব্যবহার করে অনলাইনে মোবাইল অর্ডার করে ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে সেই মোবাইল নিয়ে পালিয়ে যেত এক যুবক। মো. মাহাফুজুল হক প্রভাত (২৪) নামের ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানার জোনাকী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রতারক মাহাফুজুল হক প্রভাত পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। মিরপুর মডেল থানার আহমেদনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সে।

Advertisement

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন গণমাধ্যমকে বলেন, একমাস আগে অনলাইন মার্কেটপ্লেস দারাজে ফারিয়া নামে একটি অ্যাকাউন্ট খোলেন মাহফুজ। ভুয়া আইডি দিয়ে গত ২৩ ফেব্রুয়ারি একটি মোবাইল অর্ডার করেন তিনি। পরদিন সেই মোবাইল দিতে আসেন ডেলিভারিম্যান রানা।

ফারিয়া নামে অর্ডার করলেও মোবাইল রিসিভ করতে আসেন মাহফুজ। এ সময় তিনি নিজেকে ফারিয়ার ভাই পরিচয় দেন। এরপর মোবাইল ফারিয়াকে দেখাবেন বলে বাসায় যাওয়ার নাম করে পালিয়ে যান।

এ বিষয়ে ডেলিভারিম্যান রানা অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মাহফুজকে গ্রেফতার করা হয়।

দারাজ কর্তৃপক্ষ জানায়, ইদানিং ক্রেতা সেজে অনেকেই তাদের সঙ্গে প্রতারণা করছেন।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!