ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর-মোহাম্মদপুর বিদ্যুৎহীন ছিল সাড়ে ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর-মোহাম্মদপুর বিদ্যুৎহীন ছিল সাড়ে ৪ ঘণ্টা
ফাইল ফটো

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ ছিল না।

আমিনবাজার-আগারগাঁওয়ে ২৩০ কেভি গ্রিড লাইন বিকল হওয়ায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত কুয়াশার কারণে এ সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন পাওয়ার গ্রিডের কর্মকর্তারা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনংসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।

Advertisement

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকালে একটু সমস্যা হয়েছিল। সাড়ে ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন কোনো এলাকায় সমস্যা নাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!