শাহজাহানপুর থানার উপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, পরিত্যক্ত ঐ ক্লাবের ভেতর দীর্ঘদিন ধরে থাকতেন দীন ইসলাম। তিনি ভবঘুরে প্রকৃতির। সোমবার রাতে খবর পেয়ে ক্লাবটির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঐ ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার নাম দীন ইসলাম, বাবা বাদশা মিয়া। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মরগাং গ্রামে।
.png)
তিনি আরো জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি স্ট্রোকের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।