ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

র‌্যাবের অভিযানে ১৯ হাজার কেজি চোরাই রডসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
র‌্যাবের অভিযানে ১৯ হাজার কেজি চোরাই রডসহ আটক ৮
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় একাধিক অভিযান চালিয়ে ১৯ হাজার ৭৩১ কেজি চোরাই রডসহ আন্তঃজেলা রড চোর চক্রের ২ মূলহোতাসহ ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন করেন।

আটককৃতরা হলেন- মো. রাসেল (২৮), মো. আহাদ কাজি (২৪), মো. আওয়াল (৩০), মো. হামিদ (২৮), মো. ছোটন মিয়া (২২), মো. মোশাররফ হোসেন (২০), মো. নাসিম (১৮), মো. শহিদুল ইসলাম (৫৩)।

Advertisement

অভিযানে তাদের কাছ থেকে ১৯ হাজার ৭৩১ কেজি চোরাই রড উদ্ধারসহ রড পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর মিরপুরের দারুসসালাম, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় একাধিক অভিযান চালিয়ে দুটি চক্রের মোট ৮ জনকে আটক করা হয়।

গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে ১৩ টন রড নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া এলাকায় যাওয়ার পথে তা চুরি হয়ে যায়। এ ঘটনায় মালিকপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সীতাকুন্ড থানায় একটি চুরির মামলা করেন।

তিনি জানান, র‌্যাব-৪ এ রড চুরির ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের আটকে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩১ কেজি চোরাই রড উদ্ধার ও আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!