ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জানালার গ্রিলে ঝুলছিল স্ট্যামফোর্ড শিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
জানালার গ্রিলে ঝুলছিল স্ট্যামফোর্ড শিক্ষার্থীর লাশ
ফাইল ফটো

রাজধানীর আজিমপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জ্যোতি ঘোষ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী ছিলেন।

রোববার বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মিতা ঘোষ জানান, তারা চারজন আজিমপুরের আজিজ লেনের ৪১ নম্বর বাসায় থাকেন। বিকেল ৩টার দিকে জানালা দিয়ে জ্যোতিকে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া থানার শুক্ত গ্রামে। তাদের বাবার নাম তুষার কান্তি ঘোষ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!