আহত অবস্থায় ঐ তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শিল্পির মা বিউটি আক্তার জানান, তারা মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন মার্কেট ক্যাম্পে পাঁচতলা ভবনের পাঁচতলায় থাকেন। শিল্পী ঘরেই কারচুপির কাজ করতেন। তিন ভাই এক বোনের মধ্যে শিল্পী ছিলেন তৃতীয়। ঘটনার সময় শিল্পী ছাদে কাপড় শুকাতে যান। সেখান থেকে পাশের একতলা টিনের উপর পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঐ তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।