ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর কামরাঙ্গীরচরে টিনশেড বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর কামরাঙ্গীরচরে টিনশেড বাড়িতে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এক নম্বর গলির একটি টিনশেড বাড়িতে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঐ বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।  

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!