ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আব্দুল মজিদ শিকদার ও তার স্ত্রী তাসলিমা বেগম।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভাটারার ১০০ ফিট সাইটনগর এলাকার ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভোরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঐ দম্পতির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, গ্যাসের সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আব্দুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!