তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে মৃত তুষারের দুলা ভাই ফারুক হোসেন জানান, তুষার চটপটি বিক্রেতা। লালবাগে নিজেদের বাড়ি। সে কিছুটা মাদকাসক্ত ছিল। এ কারণে সকালে তার মা তামান্না বেগম তার সঙ্গে রাগারাগি করে। এক পর্যায়ে মায়ের উপর অভিমান করে সে নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
.png)