ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৃদ্ধার কানের দুল-টাকাসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৩, ২৫ জানুয়ারি ২০২৩
বৃদ্ধার কানের দুল-টাকাসহ ছিনতাইকারী আটক
আটক ছিনতাইকারী বিপ্লব। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির ক্যান্টিনের সামনে থেকে ছিনতাইয়ের সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বিপ্লব নামের ঐ ছিনতাইকারীর কাছ থেকে এক বৃদ্ধার কানের দুল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিপ্লবকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার ৭০ বছরের বৃদ্ধা জায়েদা বেগম জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে এলে সে আমার কাছ থেকে বিভিন্ন কথা বলে আমার কানের দুল ও নগদ ২২০০ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশ ক্যাম্পে দিয়ে দেয়।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রায়ই ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটে। সারা দেশ থেকে এখানে রোগীরা চিকিৎসা করাতে আসেন। একটি চক্র অসহায় এসব মানুষদের টার্গেট করে বিভিন্ন কৌশলে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ হাতিয়ে নেয়। আটক ছিনতাইকারী বিপ্লবকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!