ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ১৯ জানুয়ারি ২০২৩
কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। 

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন ঐ কারখানায় আগুনের সূত্রপাত হয়। ভেতরে থাকা লোকজন তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!