ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ১৪ জানুয়ারি ২০২৩
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টায় কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় সাজু আহমেদ (২০) নামে ঐ শ্রমিকের মৃত্যু হয়। 

সাজু আহমেদ শেরপুরের ঝিনাইগাতী থানার মো. আফিজুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।

নিহতের সহকর্মী চাঁদ আলী বলেন, নির্মাণাধীন ভবনের দুইতলায় কাজ করার সময় সাজু আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!