[ রাজধানী ]
রাজধানীতে গাড়ির ধাক্কায় কিশোর নিহত
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সোহাগ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের বাবা জহিরুল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই বাসার বাইরে ছিলাম। সকালে বাসায় এসে শুনতে পাই ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে শুনি আমার ছেলে আর নেই।
আরো পড়ুন>>> শুক্রবার রাজধানীর যা যা বন্ধ
যাত্রাবাড়ীর মানিকনগরে একটি ভাড়া বাসায় থাকেন জহিরুল ইসলাম। সোহাগ সেখানকার একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।
ঢামেক হাসপাতালের পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানা বিষয়টি তদন্ত করছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!