ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

পাচার হতে যাওয়া ২৩ নারী রাজধানী থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৭, ২৯ অক্টোবর ২০২১
পাচার হতে যাওয়া ২৩ নারী রাজধানী থেকে উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪ এর একাধিক দল তাদের উদ্ধার করে।

শুক্রবার রাতে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!