[ রাজধানী ]
ঢামেক হাসপাতাল থেকে পলাতক সেই আসামি আটক
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ১৯ মামলার আসামি রাব্বিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে তাকে সবুজবাগ থানাধীন বাসাবো কদমতলার একটি বাসা থেকে আটক করা হয়। এ সময় তিনি হাতকড়া পরা অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি মাহবুব আলম।
.png)
এর আগে সোমবার বিকেল ৪টার দিকে তিনি ঢামেক হাসপাতাল থেকে পালিয়েছিলেন।
সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বলেন, একটি মারামারির মামলায় গ্রেফতারের পর গত ২৯ আগস্ট শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সবুজবাগ ওয়াহাব কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার পায়ে গুরুতর জখম ছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!