ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ২২ জুলাই ২০২০
রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস বন্ধ
ফাইল ফটো

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

বুধবার সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরীপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরএইচ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!