ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে জাল টাকাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ১৯ জুলাই ২০২০
রাজধানীতে জাল টাকাসহ আটক ১
জাল টাকাসহ আটক ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ মো. শামসুল হক নামে একজনকে আটক করেছে র‌্যাব-১০। 

রোববার র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬২ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ মো. শামসুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার আসল টাকা উদ্ধার করা হয়। 

Advertisement

মো. আবুল কালাম আজাদ আরো বলেন, প্রাথমিক অনুসন্ধানে সে দীর্ঘদিন ধরে জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। আসন্ন কোরবানি ঈদে পশুর হাটকে সামনে রেখে সে সক্রিয় হচ্ছিল। 

এদিকে আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!