ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১৫ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৯ দিনের টানা ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে, ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে।

রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হবে। আমাদের পূজার ছুটি মূলত ১৮ থেকে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর ঐচ্ছিক ছুটি রয়েছে, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ২৫ অক্টোবর থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/কুবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!