ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিবাহিত নারীদের চিকন কোমরের রহস্য!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:০১, ৭ সেপ্টেম্বর ২০১৯
বিবাহিত নারীদের চিকন কোমরের রহস্য!
ফাইল ছবি

বিয়ে একটি সামাজিক ও পারিবারিক বন্ধন। বিয়ের পর প্রতিটি নারীর মাঝেই কিছু পরিবর্তন আসে। তা মানসিক ও শারীরিক দুটোই হয়ে থাকে। শারীরিক দিক থেকে নারীদের কোমরের দিকে একটু বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখা যায়  বিবাহিত নারীরা খুব দ্রুত মোটা হয়ে যায়।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বিবাহিতা নারীর ওপর গবেষণা করে জানান যে, বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করে দেন, যার ফলে ওজন বেড়ে যেতে থাকে। তাই বিয়ের পর চিকন কোমর রাখতে করণীয়-  

১. বিয়ের পর মোটা হয়ে যাওয়া রোধে কেবল নারীই নয়, পুরুষরাও এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন। যেমন- হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।

২. পোলাও, বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন। সঙ্গে খাবেন প্রচুর পরিমানে সালাদ। আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন। ভ্রমনে গেলে রিচ ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত।

৩. নারীরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে চিকন এবং কমবয়সী লাগুক। এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েট করেন। তারপর বিয়ে হয়ে যাবার পর খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ করা বন্ধ করে দেন। যার ফলে ওজন বেড়ে যায় দ্রুত। তাই বিয়ের পরও ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ বন্ধ করা যাবে না।

৪. বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক। আর এতেই ওজন অনেকটা বেড়ে যায়। তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা কিন্তু নয়, ঘি ও তেল মশলা দেয়া খাবার কম নিয়ে সালাদের পরিমান বাড়িয়ে দিন। কোমল পানীয়ের বদলে পানি পান করুন।

৫. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাবার প্রবনতা দেখা দেয়। তাই চা, কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন। আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খান। কারণ দুধই ক্যালসিয়ামের সব চাইতে বড় উৎস। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি জোগাবে ভিটামিন বি।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!