ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩

সৈয়দ আহসান কবীর ও আল হাফিজ পাচ্ছেন রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সৈয়দ আহসান কবীর ও আল হাফিজ পাচ্ছেন রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা
ছবি: কবি ও গল্পকার সৈয়দ আহসান কবীর ও কবি আল হাফিজ

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ ঘোষণা করা হয়েছে। কবিতায় আল হাফিজ ও গল্পে সৈয়দ আহসান কবীর পাচ্ছেন এ সম্মাননা। এছাড়া আরো সাতজন কবি-সাহিত্যিক ও সংগঠকও এ সম্মাননা পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সম্মাননা ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর সম্মাননা স্মারক তাদের হাতে তুলে দেওয়া হবে। 

আরো যারা সম্মাননা পাচ্ছেন- কবিতায় এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ লুৎফা জালাল, প্রবন্ধে শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার সম্মাননা পাচ্ছেন। এছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম। 

Advertisement

রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ বাস্তবায়ন পর্ষদ জানিয়েছে, ৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ নয়জন গুণী কবি, সাহিত্যিক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাশিল্পী আহমেদ রউফ বলেন, এবার প্রবীণ-তরুণের পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরো সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।

সুন্দরের জন্য সাহিত্য- স্লোগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সম্মাননা লেখালেখিকে আরো সতর্ক করে তোলে। গুণী লেখক-কবিরা এখন থেকে আরো শক্তিশালী লেখা উপহার দেওয়ার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবার সঙ্গে আমরা আলোর পথে ভালোর পথে এগিয়ে যেতে চাই। এভাবে রৌদ্রছায়া হয়ে উঠুক সবার।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!