ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

প্রকাশিত হয়েছে শওকত সমুদ্রের ‘টঙ ঘর’

শিল্প ও সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০০:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশিত হয়েছে শওকত সমুদ্রের ‘টঙ ঘর’
প্রচ্ছদ: গল্পগ্রন্থ ‘টঙ ঘর’

অমর একুশে গ্রন্থমেলায় উৎসব প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে শওকত সমুদ্রের হরর ফিকশন গল্পগ্রন্থ ‘টঙ ঘর’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নবী হোসাইন।

গ্রন্থটিতে রয়েছে চারটি ছোট গল্প। জমি’র ভূত, টঙ ঘর, স্বপ্নগাড়ির ভূত এবং রঘুচরণ মোল্লা। পাঠক চারটি ভিন্ন স্বাদের হরর গল্প পাবে।

‘টঙ ঘর’ গ্রন্থের ফ্ল্যাপে সমুদ্র লেখেছেন, ছোটবেলা থেকেই জানি অলৌকিক কিছু মানেই ভয়ঙ্কর ব্যাপার। এ পৃথিবীর অনেক কিছুই মানুষের অজানা। পাহাড়ে কেন এত উঁচু চূড়া যা আকাশ ছু্ঁয়ে ফেলে? সেখানে কি অশরীরী কেউ থাকতে পারে? যার মনে শুধুই ভালোবাসা!

Advertisement

আরো লেখেন, মায়ায় আটকে থাকা জীবনে কতকিছুই তো অধরা থেকে যায়। মৃত্যুর রহস্য তাহলে কিসে? অপ্রাপ্তিতে নাকি বিলীনে? মৃত্যুর পরে যে জগত, সেখানে কেউ কি ভালোবাসে? অপেক্ষা করে?

এই গ্রন্থের লেখক বলেন, ‘টঙ ঘর’ গ্রন্থটি মূলত ভৌতিক বই হলেও, এতে প্রেম, দ্রোহ, রহস্য সবই রয়েছে। চারটি গল্প চার ধরণের। পাঠক ভিন্ন স্বাদের ভৌতিক গল্প পড়তে পারবেন। আশা করছি শব্দের গাঁথুনিতে পাঠকের বিষণ্ণতা কেটে যাবে। ‘টঙ ঘর’ নিয়ে আমার একটাই আশা, পাঠক বইমুখী হোক।

গ্রন্থটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ২০৭-২০৮ নং স্টলে। ‘টঙ ঘর’-এর প্রচ্ছদ মূল্য ২৪০ টাকা। বইমেলা উপলক্ষ্যে ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!