মূলঃ মাহমুদ দারবিশ ( Mahmoud Darwish), কাব্যগ্রন্থ- Memory of Forgetfulness
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ Chabi Ghar Asad
প্রকাশিত: ০৯:২৮, ২৬ ডিসেম্বর ২০২৩
শেয়ার:
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (Red Sky in Gaza by Karim Mouz)
“রাস্তায় রাস্তায় সমুদ্র হাঁটছে।
সমুদ্র আনত হয়ে আছে জানালাগুলো ও
কুঞ্চিত গাছগুলোর শাখা হতে।
সমুদ্র চুইয়ে পড়ছে আকাশ থেকে,
ঢুকছে ঘরের ভেতরে।
নীল, সাদা, ফেনা ও ঢেউ নিয়ে।
আমি সমুদ্র পছন্দ করি না।
আমি সমুদ্র চাই না,
কারণ আমি উপকূল বা
কোনো ঘুঘু দেখি না।
কারণ আমি সমুদ্রের মধ্যে
সমুদ্র ছাড়া আর কিছুই দেখি না।”