আমার মধ্যে কুয়াশার মতো কিছু একটা আছে
যার ভেতর নস্টালজিয়া ও ভালো কিছু পাবার
ইচ্ছে ছাড়া আর কিছুই নেই।
সেটা আমাকে গ্রাস করে আছে
ঠিক যেনো কুয়াশার মতো
এবং আমি দেখছি শেষ নক্ষত্র জ্বলছে
আমার ছাইদানিতে রাখা খাওয়া চুরুট হতে
যা দিয়ে আমি জীবনকে পান করেছি।
কী অনিশ্চিতই না ছিল
যা-কিছুই আমরা দেখেছিলাম বা পড়েছিলাম!
সারা পৃথিবী, খোলা বইয়ের মতো এখন
আমার দিকে মৃদু হাসছে কোনো এক অজানা ভাষায়।
.png)