“বিশ্বাস করো, বড় ভোগান্তি, বড় অনুতাপ, বড় স্মৃতি বলে কিছু নেই....সবকিছুই আমরা ভুলে যাই, এমনকি বড় ভালোবাসাও। এটা আমাদের জীবনের দুঃখজনক দিক, আবার বিস্ময়কর দিকও।
জীবনের বিষয়গুলোর দিকে তাকানোর পথ একটিই, সেটিও সকল সময়ে আসে না, আসে কদাচিত। একারণেই আমাদের জীবনে ভালোবাসার যেমন দরকার আছে, ঠিক তেমনি দরকার আছে অসুখী আবেগের। আমরা যখন হতাশায় নিমজ্জিত থাকি তখন এটি আমাদের জন্যে অন্য কোথাও থাকার ওজর বা অবকাশ সৃষ্টি করে।”