ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

প্রয়োজন

মূলঃ ফ্রিদা কাহলো (মেক্সিকোর বিখাত চিত্রশিল্পী)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১২:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৩
প্রয়োজন
ছবিঃ অন্তর্জাল (শিল্পীর প্রতিকৃতি ও শিল্পকর্ম)

ফ্রিদা তার স্বামী দিয়েগোকে বললঃ

‘আমি তোমাকে আমাকে চুমু দিতে বলছি না।

বলছি না আমার কাছে মাফ চাইতে
যখন আমি ভাবি যে তুমি ভুল করেছ।

Advertisement

এমনকি আমাকে জড়িয়ে ধরতেও তোমাকে বলব না যখন আমার সেটা সবচেয়ে বেশি চাই।

আমি তোমাকে বলছি না আমাকে বলতে কেমন সুন্দর আমি,
যদি সেটা মিথ্যেও হয়ে থাকে...

অথবা আমাকে ভালোকিছু লিখতে।

এমনকি আমি তোমাকে অনুরোধ করব না আমাকে ডেকে বলতে যে তোমার দিন কেমন কেটেছে; এটাও জানতে চাইব না যে তুমি আমাকে মিস করো কিনা।

আমি তোমাকে বলব না আমি তোমার জন্যে যা করি তার জন্যে ধন্যবাদ দিতে, অথবা আমার জন্যে উদবিগ্ন হতে।

যখন আমার আত্মারা মাটির ওপরে নুয়ে পড়ে, তখনো আমি তোমাকে বলব না সিদ্ধান্তগ্রহণে আমাকে সাহায্য করতে।

এমনকি আমার যখন হাজার গল্প আছে তোমাকে বলার, তখনো আমি তোমাকে অনুরোধ করব না আমাকে শুনতে।

আমি তোমাকে কিছুই করতে বলব না, এমনকি বলবও না আমার পাশে চিরকাল বসে থাকতে।

কারণ, আমাকে যদি তোমার কাছে চাইতেই হয়, তাহলে সেটির আর আমার প্রয়োজন নেই।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!