ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্ত্রী শুধু লাড্ডু খাওয়ায়, ডিভোর্স চাইলেন স্বামী 

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫১, ২০ আগস্ট ২০১৯
স্ত্রী শুধু লাড্ডু খাওয়ায়, ডিভোর্স চাইলেন স্বামী 
প্রতীকী ছবি

আর সংসার করতে চান না স্বামী। বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ১০ বছরের দাম্পত্য জীবন, তিনটি সন্তানও রয়েছে এ দম্পতির।

স্বামীর অভিযোগ, তার খাবার বলতে সারাদিনে মাত্র চারটে লাড্ড‌ু। দুটো সকালে এবং দুটো বিকেলে। দিনের পর দিন এগুলো খেতে খেতে হয়রান হয়ে গিয়েছেন তিনি। তাই তিনি  ডিভোর্স চেয়ে আদালতে আর্জি জানিয়েছেন। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মেরঠের।

ওই ঘটনায় অবাক হয়েছে আদালতও। 

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ওই ব্যক্তি। তাকে সারিয়ে তোলার জন্য এক তান্ত্রিকের দ্বারস্থ হন তার স্ত্রী। সেই তান্ত্রিকের পরামর্শ মতো সারাদিনে চারটে লাড্ড‌ু স্বামীকে খাওয়ান তিনি। এ ছাড়া আর কিছুই খেতে দেন না। স্ত্রীকে অনেক বুঝিয়ে কাজ হয়নি। অবশেষে ডিভোর্সের মামলা করেছেন ওই ব্যক্তি। 

ওই দম্পতির ১০ বছর হলো বিয়ে হয়েছে এবং তাদের তিনটি সন্তান রয়েছে। 

আদালত দম্পতিকে কাউন্সেলিং-এর পরামর্শ দিয়েছে। 

সূত্র : এই সময় 

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!