শনিবার রাতে পাল্লেকেলে স্টেডিয়ামে অনুশীলনে বল ধরার সময় হাতের আঙ্গুলে চোট পান ফার্গুসন। পরবর্তীতে তার আঙ্গুলের এক্স-রে করানো হয়। এক্স-রেতে চিড় ধরা পড়ে। এই ইনজুরি থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে তার।
কোচ বলেছেন, ‘এটা খুবই খারাপ ব্যাপার যে ফার্গুসনকে এই সিরিজটি মিস করতে হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপে দুর্দান্ত একটি সময় কাটিয়ে আসার পর। তার আঙ্গুলে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাব আমরা। এই সিরিজ ১ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে।’
.png)
তবে ফার্গুসনের বদলি হিসেবে কাউকে নেয়া হচ্ছে না। কোচ আত্মবিশ্বাসী যে তাদের স্কোয়াডে যে খেলোয়াড় রয়েছে সেটাই যথেষ্ট এই সিরিজটি ভালোভাবে শেষ করার জন্য।
তিনি বলেন ‘আমরা তার বদলি হিসেবে কাউকে নিচ্ছি না। আমরা আত্মবিশ্বাসী যে এই মুহূর্তে আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডটি সিরিজ কাভার করার জন্য সেটা যথেষ্ট ।’
মঙ্গলবার রাতে শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। আর শুক্রবার হবে শেষ ম্যাচটি।
ডেইলি বাংলাদেশ/আরএস