ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সচিবালয়ে ফায়ার সার্ভিসের মহড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০
সচিবালয়ে ফায়ার সার্ভিসের মহড়া
ছবি: ডেইলি বাংলাদেশ

সচিবালয়ে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক সচেতনতামূলক মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। 

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সহযোগিতায় চার নম্বর ভবনে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক সচেতনতামূলক এ মহড়া চালানো হয়।

ফায়ার সার্ভিসের ঢাকার সহকারি পরিচালক শালেহ উদ্দীন জানান, আগুনের মতো দুর্ঘটনায় উঁচু ভবনে জান-মাল রক্ষাসহ নিরাপত্তার বিষয়ে সচেতনতা করতেই এ মহড়া চালানো হয়েছে।

ছবি: ডেইলি বাংলাদেশমহড়া চলার সময়ে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, ড. মো. নজরুল আনোয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!