[ জাতীয় ]
প্রবাসী কল্যাণ ও রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব
মো. সেলিম রেজা ও ড. আহমেদ মুনিরুছ সালেহীন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং রেলপথ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!