মেডেন ওভারে আফিফের জোড়া আঘাত
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি বাংলাদেশ। উইকেটের খাতা খুললেন আফিফ। মেডেন ওভারে নিলেন জোড়া উইকেট।
এ রিপোর্টে লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। আফগানদের জানান ব্যাটিংয়ের আমন্ত্রন।
ওপেনিংয়ে আসেন রহমাতুল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাই। কোন উইকেট না হারিয়েই তুলেনেন অর্ধশত। টাইগার বোলাররা পেরে উঠছে না। তখন আঘাত হানলেন দলে সুযোগ পাওয়া আফিফ হোসেন। বলে এসেই ম্যাডেন ওভারে দুই উইকেট নিয়ে আফগানদের লাগাম টেনে ধরল আফিফ হোসেন। তুলে নেন হজরতুল্লাহ জাজাই(৪৭) ও আসগর আফগানকে(০)।
এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। গত ম্যাচেই অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারছেন না।
স্পিনার বিপ্লবের পরিবর্তে একজন বাড়তি ব্যাটসম্যান একাদশে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ঢুকেছেন সাব্বির রহমান।
অপরদিকে আফগানিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফজল নিয়াজাই এবং দৌলত জাদরান খেলছেন না। তাদের পরিবর্তে অভিষিক্ত নাভিন উল হক এবং করিম জানাত একাদশে এসেছেন।
ডেইলি বাংলাদেশ/আরএস