ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মিরপুরে প্রাইভেট পড়ানোর সুযোগে ৬ বছরের শিশুকে ধর্ষণ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ১১ মে ২০২০
মিরপুরে প্রাইভেট পড়ানোর সুযোগে ৬ বছরের শিশুকে ধর্ষণ 
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পল্লবী ১১ নম্বর সেকশনের বি ব্লকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর সুযোগ নিয়ে স্থানীয় তুহিন নামে এক যুবক এই ধর্ষণের ঘটনা ঘটান।

এ বিষয়ে স্থানীয় হিরা নামে এক যুবক জানান, তুহিন ওই শিশুটিকে প্রাইভেট পড়াতো। এ সুযোগে গত দেড় মাস ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিল। এক সপ্তাহ আগে বিষয়টি শিশুটির অভিভাবকরা জানতে পারে। পরে ঘটনাটি তুহিনের বাড়িওয়ালাকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। এরপর শিশুটির অভিভাবক বাধ্য হয়ে বিষয়টি এলাকবাসীকে জানায়। 

হিরা আরো জানান, শিশুটির বাবা-মা রাস্তায় আখের রস বিক্রি করেন। তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। শিশুটির এক ভাই রয়েছে। 

এদিকে পল্লবী থানার ওসি নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!