[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদসহ আটজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চোলাই মদসহ আটজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শান্তি রবি দাস, মো. মাহাআলম, মো. খলিল মিয়া, ইয়াসিন মিয়া, মনুদাস, দিলো চন্দ্র বর্মন, মো. সুফল, রবিন বারই।
রাত সাড়ে ১০ টার দিকে প্রেস রিলিজে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অতিরিক্ত এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলগেইট রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের থেকে ২৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!