ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

বিজয়ের উল্লাসে বর্ণিল সাজে রাজধানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৯
বিজয়ের উল্লাসে বর্ণিল সাজে রাজধানী
ছবি: ডেইলি বাংলাদেশ

বিজয়ের রঙে জমকালো রূপে সেজেছে পুরো রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ভবনে করা হয়েছে আলোকসজ্জা। সন্ধ্যার পর পরই লাল সবুজের বিচ্ছুরণে বিমোহিত নগরবাসী। এসব আলোকসজ্জা বিজয়ের আনন্দকে আরো রঙিন করে তুলেছে।

ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবছরের মতো এবারো সন্ধ্যার পর অন্য রকম আবহে জেগে উঠেছে ঢাকা। সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সেজেছে বিজয়ের রঙে। মতিঝিল, সচিবালয়, সুপ্রিমকোর্ট ফার্মগেট, সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, শাহবাগ, বাংলামটরসহ প্রায় সব এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। আলোর খেলায় তৈরি হয়েছে লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের চিহ্ন বহন করে এমন প্রতিক।

লাল সবুজের এমন বিমোহিত রূপ বিজয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে সব শ্রেণির মানুষের। রফিক নামের এক রিকশাচালক বলেন, মতিঝিল আইজকা (আজকে) আলাদা লাগতেছে। বহুত (বহু) রঙের লাইট লাগাইছে। দেখতে ভালো লাগছে।

ছবি: ডেইলি বাংলাদেশ

সাধারণ মানুষ বলছেন বিজয়ের রাতে এমন আলোকসজ্জা বর্তমান প্রজন্মকে ইতিহাস জানতে আগ্রহী করে তোলে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাতভর ঘুরে দেখবেন এ আলোকসজ্জা।

ডেইলি-বাংলাদেশ/আরএ/টিআরএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!